স্পোর্টস ডেস্ক:
আগামী মাসে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে পাকিস্তান টুর্নামেন্ট বয়কট করবে, এমন গুঞ্জন নাকচ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বরং আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া এই আইসিসি ইভেন্ট থেকে নাকি নাম প্রত্যাহারের কোনো পরিকল্পনাই নেই তাদের।
পিসিবির ঘনিষ্ঠ একটি সূত্র ভারতীয় স্পোর্টস নিউজ পোর্টাল ‘রেভস্পোর্টজ’-কে নিশ্চিত করেছে যে, বাংলাদেশ তাদের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে না নিলে পাকিস্তানও বিশ্বকাপ থেকে সরে দাঁড়াবে এমন খবর ভিত্তিহীন।
ওই সূত্র জানায়, ‘না, এটি পিসিবির অবস্থান নয়।
বয়কট না করলেও নিরাপত্তাজনিত কারণে ভারত সফরে না যাওয়ার যে সিদ্ধান্ত বাংলাদেশ নিয়েছে, তার প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে পাকিস্তান। পিসিবি মনে করে, বাংলাদেশের নিরাপত্তা নিয়ে উদ্বেগ ‘যৌক্তিক ও বৈধ’।







