সেপ্টেম্বর ১৮, ২০২৬ ৪:৩৪ পূর্বাহ্ণ
■ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

পোস্টাল ভোট নিয়ে নিবন্ধিত দলগুলোর সঙ্গে মঙ্গলবার বসছে ইসি

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print
ছবি -সংগৃহীত

বিডি মিরর রিপোর্টঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে ভোট কার্যক্রম পরিচালনার বিষয়ে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার বিকাল ৪টায় আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটরিয়ামে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

বৈঠকে পোস্টাল ভোটিং পদ্ধতি, নিবন্ধন ও ভোট প্রদানের সার্বিক প্রক্রিয়া নিয়ে দলগুলোর কাছে বিস্তারিত ব্যাখ্যা তুলে ধরবে সংস্থাটি। ‎

সোমবার ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিকের সই করা চিঠিতে এসব তথ্য জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচন উপলক্ষে এরই মধ্যে প্রতিদ্বন্দ্বী প্রার্থিদের মনোনয়নপত্র যাচাই-বাছাই ও প্রার্থীদের আপিল শুনানি শেষ হয়েছে। তফসিল অনুযায়ী, আগামী ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ করা হবে। আগামী ২২ জানুয়ারি প্রচার প্রচারণা শুরু হবে।

‎প্রতীক বরাদ্দের পর থেকে দেশ এবং দেশের বাইরে থেকে পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধন করা ভোটাররা ভোট দিতে শুরু করবেন।

এই ভোট সংশ্লিষ্ট কার্যক্রম সম্পর্কে স্বচ্ছ ধারণা দিতে নিবন্ধিত দলগুলোর সঙ্গে বৈঠক করতে যাচ্ছে নির্বাচন কমিশন।

এতে প্রত্যেক নিবন্ধিত রাজনৈতিক দলের টেকনিক্যাল জ্ঞানসম্পন্ন দুইজন করে প্রতিনিধি এবং স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে প্রার্থী নিজে অথবা তার মনোনীত টেকনিক্যাল জ্ঞানসম্পন্ন উপযুক্ত প্রতিনিধিকে যোগ দিতে বলা হয়েছে।

খবরটি শেয়ার করতে নিচের বোতামগুলিতে ক্লিক করুন।

আরও খবর

বিভাগীয় সংবাদ