সেপ্টেম্বর ১৮, ২০২৬ ৯:৩৫ পূর্বাহ্ণ
■ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষা ক্যাডারে যোগ দেননি ২২ কর্মকর্তা, ৩২৬ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print
ছবি অনলাইন

 

নিউজ ডেস্ক , বিডিমিরর সেভেনটিওয়ান ডটকম:

৪৪তম বিসিএস শিক্ষা ক্যাডারে ৩২৬ জন সুপারিশপ্রাপ্ত কর্মকর্তাকে বিভিন্ন কলেজে পদায়ন করে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। গতকাল মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটের এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর মাঝে ৪৪তম বিসিএসের শিক্ষা ক্যাডারে যোগ দেননি ২২ জন কর্মকর্তা।

আগে ৫ ফেব্রুয়ারি ৪৪তম বিসিএসের গেজেট প্রকাশ করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এই গেজেটে ১ হাজার ৪৯০ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দেওয়া হয়েছিল। সেখানে ৯ ফেব্রুয়ারির মধ্যে সংশ্লিষ্ট দপ্তরে যোগ দিতে ব্যর্থ হলে প্রার্থীকে পদ থেকে অব্যাহতি দেওয়া হবে বলা হয়েছিল।

এদিকে শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, ৪৪তম বিসিএস পরীক্ষা-২০২১–এর মাধ্যমে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ৩০-১১-২০২৫ তারিখের এক পত্রের মাধ্যমে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক জারি করা ০৫-০২-২০২৬ তারিখের এক স্মারক প্রজ্ঞাপনে ৩৪৮ জন প্রার্থীকে বাংলাদেশ সিভিল সার্ভিস (সাধারণ শিক্ষা) ক্যাডারের প্রবেশপদে জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুসারে ২২,০০০-৫৩,০৬০ টাকা বেতনক্রমে প্রচলিত বিধিবিধানের আলোকে চূড়ান্ত সুপারিশ প্রদানপূর্বক নিয়োগ আদেশ প্রদান করা হয়। এরই পরিপ্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ৮-২-২০২৬ তারিখের এক স্মারকমূলে ৪৪তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে ৩২৬ জন কর্মকর্তা যোগদান করেন। যোগদান করা ৩২৬ জন কর্মকর্তাকে অবহিতকরণ প্রশিক্ষণ সমাপনান্তে নিজ নিজ নামের পার্শ্বে বর্ণিত কলেজে প্রভাষক পদে যোগদানের জন্য বলা হলো।

খবরটি শেয়ার করতে নিচের বোতামগুলিতে ক্লিক করুন।

আরও খবর

বিভাগীয় সংবাদ